আল্লামা সাইয়্যিদ নূর আহমেদ চাটগামীর (রহ.) জীবনকর্ম শীর্ষক আলোচনা সভা

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৮:১০ পূর্বাহ্ণ

আ’লা হযরত রাহমাতুল্লাহি আলাইহির জীবন ও কর্মের গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের এক সভা গত শনিবার সন্ধ্যায় ফাউন্ডেশন সভাপতির নগরীর গরীব উল্লাহ শাহ সোসাইটির বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশন সেক্রেটারি আবু নাসের মোহাম্মদ তৈয়ব আলীর সঞ্চালনায় কুরআন তিলাওয়াত করেন কারী মাওলানা মুহাম্মদ আবদুল ওহাব, আলা হযরত বিরচিত নাতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ আল নোমান। এতে ‘খলীফায়ে আ’লা হযরত শাইখুল মাশায়িখ আল্লামা সাইয়্যেদ নূর আহমদ চাটগামী রাহমাতুল্লাহি আলাইহি’ইলম, আমল ও তাসাউফের সমন্বিত প্রতিচ্ছবি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ফাউন্ডেশন সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভি। উপস্থাপিত প্রবন্ধের আলোকে আলোচনায় অংশগ্রহণ করেন, দৈনিক পূর্বদেশের সহকারী সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আবু তালেব বেলাল। আলোচনায় অংশ নেন প্রভাষক মাওলানা মুহাম্মদ আনিসুর রহমান রিজভি, মাওলানা আবদুল্লাহ আল মাসুম, মাওলানা মুহাম্মদ রিদোয়ানুল হক হোসাইনী, মাওলানা মুহাম্মদ জহির উদ্দিন, মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক রিজভি, মাওলানা মুহাম্মদ সাইফুর রহমান, মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ ও মুহাম্মদ মহসিন প্রমুখ।

প্রবন্ধকার বলেন, প্রাচীনকাল থেকে জ্ঞান চর্চার কেন্দ্র চট্টগ্রাম বহুযুগ ধরে ইসলামী শিক্ষা, আরবি, ফারসি, সাহিত্য ও আধ্যাত্মিক সাধনার উজ্জ্বল ধারক বাহক হিসেবে সুপরিচিত। এই গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারাবাহিকতায় জন্মগ্রহণ করেন আল্লামা সাইয়্যেদ নূর আহমদ চাটগামী রিজভি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা ও হানাফি ফিকহের প্রচার প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। বিশেষত ইলমে হাদীসে তাঁর অসাধারণ পান্ডিত্য তাঁকে সমসাময়িক আলিমদের মধ্যে স্বতন্ত্র মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। পরিশেষে মিলাদ কিয়াম দুআ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ মতবিনিময়
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ৯০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ