ভয়েস অব লিও প্রতিযোগিতা

লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগ

| সোমবার , ৩ আগস্ট, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের পৃষ্ঠপোষকতায় লিও ক্লাব অব চিটাগংয়ের উদ্যোগে ‘ভয়েস অব লিও’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর চকবাজারস্থ লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। লিও ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও রাজেশ লালার নেতৃত্বে আয়োজিত এ প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল লিও সদস্যদের পাবলিক স্পিকিং, উপস্থাপনা দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশ করা। প্রতিযোগিতায় তিনটি বিভাগেউপস্থিত বক্তৃতা, আনুগত্য শপথ ও লিও প্লেজলিও সদস্যরা অংশগ্রহণ করেন। প্রতিটি বিভাগে সেরা তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিও অ্যাডভাইজার লায়ন নিশাত ইমরান এমজেএফ। উদ্বোধক ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ আইয়ুব।

অনুষ্ঠানে লায়ন নেতৃবৃন্দ বলেন, এ ধরনের আয়োজন লিওদের আত্মবিশ্বাস, বাচনভঙ্গি ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধদেশ গঠনে ধৈর্যের সঙ্গে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধজুলাই বিপ্লবকে ধারণ করার উর্বর ক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস