মোহাম্মদ শওকত আলী

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

বাইতুল জান্নাত জামে মসজিদ পরিচালনা পরিষদ, কল্লোল সংঘ ও আলো সিঁড়ি ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত আলী (৭৫) গত বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহিরাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, নাতীনাতনিসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। ঐদিন বাদে এশা বাইতুল জান্নাত জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, কল্লোল সংঘের সহ সভাপতি মো. নাসির মিয়া, সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন জাহেদ, মাদারবাড়ি মুক্তকন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, আলো সিঁড়ি ক্লাবের সভাপতি মো. নাহিদ মুরাদ মুন্না, মরহুম মনজুর আলম স্মৃতি সংসদের চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান রাজীব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে আজ নগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধঘাসফুলের প্রধান পৃষ্ঠপোষক এম এল রহমানের মৃত্যুবার্ষিকী আজ