বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়কে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দুনিথ ভেল্লালাগে। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে একসঙ্গে খেলতে গিয়ে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভেল্লালাগে বলেন, হৃদয়ের সঙ্গে তার পরিচয় নতুন নয়। এর আগেও একই দলে খেলেছেন তারা। এবারও হৃদয় মাঝপথে দলে যোগ দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন, যা দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলেছে। শ্রীলঙ্কান এই অলরাউন্ডার বলেন, ‘দুই বছর আগেও আমরা জাফনা কিংসে একসঙ্গে খেলেছি। হৃদয় আমার খুব ভালো বন্ধু। সে একজন দারুণ ক্রিকেটার। আমাদের হয়ে যেভাবে পারফর্ম করছে, তাতে আমি খুবই আনন্দিত।












