কাপ্তাই প্রজেক্ট এলাকায় অবস্থিত নিউ মার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল ৩১ জুলাই শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় সোনালী অতীত ফুটবল একাদশ প্রজন্ম বাংলা কলোনী ফুটবল একাদশকে ১–০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। সোনালী অতীতের পক্ষে একমাত্র গোলটি করেন শুভ।
খেলা শেষে শুভকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। খেলা পরিচালনা করেন মাইনুল হক সুমন। ধারাভাষ্যে ছিলেন ওসমান গনি তনু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক–কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোলাইমান মাহমুদ, পিডিবি স্কুলের সহকারী শিক্ষক মো. জসিম উদ্দীন, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুল হালিম, সোনালী অতীত দলের ম্যানেজার বেলায়েত হোসেন এবং প্রজন্ম বাংলা কলোনী দলের ম্যানেজার মো. আলাউদ্দীন ভূঁইয়া।












