রোটারি ক্লাব চট্টগ্রাম মিডটাউনের বৃক্ষরোপণ কর্মসূচি

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:১৭ পূর্বাহ্ণ

পরিবেশ সুরক্ষা ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে রোটারি ক্লাব অব চট্টগ্রাম মিডটাউনের উদ্যোগে গতকাল শুক্রবার চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির আহ্বায়ক এবং চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌশলী কামালুর রহমান।

অনুষ্ঠানে বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ক্লাবের সহসভাপতি প্রকৌশলী আবু নাসের নূর। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট। জাতিসংঘ কর্তৃক ঘোষিত এসডিজি লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণের কথা স্পষ্টভাবে উল্লেখ আছে। ২০৫০ সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। রোটারি ক্লাব অব মিডটাউনের এই বৃক্ষরোপণ কার্যক্রম জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে এই মহৎ সংগ্রামের প্রতি আমাদের সংহতির বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, গাছ কার্বনডাইঅঙাইডকে অঙিজেনে রূপান্তর করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচিতে রোটারি ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন রোটারিয়ান ফজলুল করিম, এসএম হারুন রশিদ, প্রকৌশলী এনামুল বাকী, অ্যাডভোকেট সুভাষ বরণ চক্রবর্তী এবং আইপিপি জামাল উদ্দিন। চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন রোটারিয়ান মো. মহিউদ্দিন, রোটারিয়ান এমদাদুল আজিজ চৌধুরী এবং রোটারিয়ান রেজওয়ান শহিদী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান মো. আরিফ। ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান জোবায়ের হোসেন।

বক্তব্য শেষে অতিথিবৃন্দ হাসপাতাল প্রাঙ্গণে ফলদ, ঔষধি, বনজ ও ছায়াদানকারী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। বক্তারা বলেন, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন হাসপাতাল যেমন মানুষের জীবন বাঁচায়, এই বৃক্ষগুলো তেমনি পরিবেশকে বাঁচাবে এবং রোগী ও তাদের স্বজনদের জন্য একটি নির্মল ও সবুজ পরিবেশ নিশ্চিত করবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফুলকিতে ছোটদের ঋতুভিত্তিক সাহিত্য আসর ‘বরিষণ’
পরবর্তী নিবন্ধকিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সহায়ক হিসেবে কাজ করছে