বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট হল মিলনায়তনে গত ২৮ জুলাই বৃত্তিপ্রাপ্ত ছাত্র–ছাত্রীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেন। তিনি বলেন, কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থা সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সহায়ক। শিশুদের বাড়ী থেকে বিদ্যালয় পর্যন্ত যাওয়া এবং খেলাধুলার সাথে প্রাতিষ্ঠানিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগ্রহণের যে ব্যবস্থা কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থা সরকার নিয়ন্ত্রিত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রধান সহায়ক। এই ব্যবস্থায় কয়েক লক্ষ শিশু এই সব বিদ্যালয়ে অধ্যয়ন করে। সরকারসহ সকলের উচিত হবে এসব বিদ্যালয়ের যেন শিক্ষার গুণগত মান দিনদিন বৃদ্ধি পায় তার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। স্বাগত বক্তব্য রাখেন বি. কে. এ কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রযুক্তি সচিব কবি ও প্রাবন্ধিক মোহাম্মদ কামরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ ইস্কান্দার আলী হাওলাদার। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ.কে.এম নুরুল বশর ভূঁইয়া। বি. কে. এ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক লায়ন লুভনা হুমায়ুন সুমির সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন মোহাম্মদ কবিরুল ইসলাম। বি .কে. এ কেন্দ্রীয় অর্থ সচিব খন্দকার রেহান উদ্দিন, যুগ্ম সচিব সিকদার আবুল কালাম আজাদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, এম এ মতিন, মোঃ নাজিম উদ্দিন, মোহাম্মদ নুরুল আবছার, সুপলাল বড়ুয়া প্রমুখ। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি, নেতৃবৃন্দ নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।











