খিড়কির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

| শনিবার , ১ আগস্ট, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

সাংস্কৃতিক সংগঠন খিড়কির উদ্যোগে ৩১ জুলাই নগরীর সিআরবি’তে প্রতি বছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এফ এ নয়ন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মাসুদ খান খোকন, সহসভাপতি এম এ মুছা, সহসভাপতি বাবুল হক, সাধারণ সম্পাদক রাজিব, সহসাধারণ সম্পাদক মোস্তফা সাগর, সহসাধারণ সম্পাদক ফারুক হাসান, কণ্ঠশিল্পী মেজবাহ উদ্দিন ঝিনুক, কণ্ঠশিল্পী রিদুওয়ান, নাট্য অভিনেতা রাজ খান, মডেল কাজল, গীতিকার হারুন উর রশিদ, গীতিকার রফিক তালুকদার সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপোমরা তাহেরিয়া সাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধবন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতির ঢেউটিন বিতরণ