শিক্ষামন্ত্রীর সাথে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট জাতীয় ফুটবল প্রতিযোগিতা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতে মিলিত হন। এসময় প্রেস ক্লাব নেতৃবৃন্দ শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আজকে আপনাদের মাঝে এসেছি এই ঘোষণা দিতে, আপনাদের সহযোগিতা চাইতে। প্রথমেই প্রেস ক্লাব থেকে আমাদের যেভাবে বরণ করে নিয়েছেন, আমি প্রেস ক্লাবের সকল কর্মকর্তা এবং সকল সাংবাদিককে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিবাদন ও ধন্যবাদ জানাচ্ছি।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, প্রধানমন্ত্রী ডিজায়ার করেছেন যে আমাদের প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ যে প্রতিযোগিতাটি হবে আমাদের ইন্টার কলেজ সেক্টরে, এটা উনার ডিজায়ার ছিল। চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, এরশাদ উল্লাহ এমপি, আবু সুফিয়ান এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক, বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী। এসময় প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, সহসভাপতি ডেইজী মউদুদ, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বালু তোলা ও মাটি কাটা বন্ধে কঠোর হতে হবে
পরবর্তী নিবন্ধআর্জেন্টিনার বিরুদ্ধে ফিফার তদন্ত শুরু