মৃত্যুবরণকারী ১২ শ্রমিকের পরিবারের মাঝে ৭ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ

| শুক্রবার , ৩১ জুলাই, ২০২৬ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. নংচট্ট১৯৪৯)-এর উদ্যোগে মৃত্যুবরণকারী ১২ জন সদস্য শ্রমিকের অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার নগরের ১ নম্বর জেটি গেইটস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মো. শফি। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন ফারুক। অনুষ্ঠানে মৃত্যুবরণকারী ১২ জন সদস্য শ্রমিকের পরিবারের প্রত্যেককে ৬০ হাজার টাকা করে মোট ৭ লাখ ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিকশ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি।

সম্মানিত অতিথি ছিলেন এরশাদ উল্লাহ এমপি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান বক্স (দুদু) এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ, চট্টগ্রাম পণ্য পরিবহন মালিকশ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং চট্টগ্রাম আন্তঃজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান রুবেল, বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম, ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিকবন্দর), চট্টগ্রাম প্রাইম মুভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম খান, চট্টগ্রাম জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. আলাউদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. ইয়াছিন, কোষাধ্যক্ষ মো. লিয়াকত আলী বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মো. বাবলু, প্রচার সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবিতে ১৫ ফুটের অজগর উদ্ধার
পরবর্তী নিবন্ধরাউজানে বালু তোলা ও মাটি কাটা বন্ধে কঠোর হতে হবে