গাছবোঝাই নসিমনে টেক্সির ধাক্কা, একজনের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ জুলাই, ২০২৬ at ৫:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামকাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার হরিণগেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি নসিমনের সঙ্গে সিএনজি টেক্সির সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। নিহত যাত্রীর নাম মাওলানা নুরুল হক প্রকাশ কালাচাঁন (৫৩)। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল হক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার বাসিন্দা। তিনি এলাকায় হাফেজ ও আলেম হিসেবে সুপরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কাপ্তাই সড়কের হরিণগেট এলাকায় রাস্তার পাশে একটি গাছবোঝাই নসিমন দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি চলন্ত সিএনজি টেঙি নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে টেঙির যাত্রী মাওলানা নুরুল হক মাথায় গুরুতর আঘাত পেয়ে মারাত্মক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. জহির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ২৯৪ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত
পরবর্তী নিবন্ধজুলাই শহীদদের স্বজনদের কথা শুনলেন ডিসি, দিলেন পাশে থাকার প্রতিশ্রুতি