চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮০ পরিবার পেল ত্রাণ,অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ২৯ জুলাই, ২০২৬ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৮০ পরিবারে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ৭৫০ পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। গত ২৭ জুলাই এনজিও সংস্থা কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে বৈলতলী, বরমা, সাতবাড়িয়া ও বরকল ইউনিয়নে এসব নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। কারিতাস চন্দনাইশ শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, প্রকল্পের আওতায় ৫৮০ পরিবারের প্রতিটি পরিবারকে নগদ ৮ হাজার টাকা অর্থ সহায়তা এবং স্বাস্থ্য সুরক্ষা (হাইজিন) কিট প্রদান করা হয়। এছাড়াও ৭৫০ পরিবারকে চাল, আলু, ডাল, সয়াবিন তেল, লবণ, মিনারেল ওয়াটার ও বিস্কুট। তিনি বলেন, প্রকল্পটি ইউকে এইড, সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডা), নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়, জার্সি ওভারসিজ এইড (ঔঙঅ) এবং কনরাড এন. হিলটন ফাউন্ডেশনের অর্থায়নে বাস্তবায়ন করছে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চল। কারিগরি সহায়তায় ছিল স্টার্ট ফান্ড বাংলাদেশ। এ উপলক্ষে কারিতাস বাংলাদেশে চন্দনাইশ শাখার ব্যবস্থাপক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা জারুল্লাহ, মীর মহিউদ্দিন, ইউপি সদস্য ফজলুল হক, খোরশেদ আলম প্রমুখ ।

পূর্ববর্তী নিবন্ধবরমায় বন্যার্ত ৩ হাজার ৫০০ পরিবারে ত্রাণ বিতরণ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় আঞ্জুমানে রজভীয়া নূরীয়া কমিটির মতবিনিময়