১৫ গৃহহীন পরিবারে পুনর্বাসনে টিন, ৫২ পরিবারে খাদ্য সহায়তা প্রদান

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের পাশে চতুষ্কোণ

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

স্বেচ্ছাসেবী সংগঠন চতুষ্কোণ বন্যাদুর্গত মানুষের পুনর্বাসন ও খাদ্য সহায়তায় মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। বাঁশখালীর পুইছড়ি ও শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত এ কর্মসূচির আওতায় ১৫টি বন্যাদুর্গত গৃহহীন পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে ঢেউটিন এবং ৫২টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।

কর্মসূচিতে চতুষ্কোণের কার্যকরী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সকল সদস্য কর্মসূচির সার্বিক বাস্তবায়নে অংশগ্রহণ করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পুনর্বাসন ও খাদ্য সহায়তা তুলে দেন। মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ধারাবাহিকভাবে কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গত ৪ শতাধিক মানুষের মাঝে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ