চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে রবিবার (২৬ জুলাই) উপজেলার পশ্চিম সাধনপুর ইউনিয়নের দীঘির পাড়া এলাকায় (মেজর শরীফের বাড়ির উঠোনে) দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে ৩৫০–এর অধিক বন্যাদুর্গত ও সুবিধাবঞ্চিত মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। বন্যা–পরবর্তী সময়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের জন্য এ উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।
চিকিৎসাসেবা প্রদান করেন ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের প্রেসিডেন্ট ডা. সেলিনা হক। তাঁর নেতৃত্বে চিকিৎসাসেবায় অংশ নেন ডা. মুজতাহিদ জামান (ইরাম), ডা. রিয়াদূল জান্নাত, ডা. পূজা পাল, ডা. তানিয়া সুলতানা, ডা. রোয়েনা নাঈম, ডা. জাহিদ হাসান, ডা. তামান্না আক্তার এবং ডা. দীপ্ত দাস তীর্থ। এছাড়া বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের স্বাস্থ্যকর্মীগনও স্বাস্থ্য পরিদর্শকগন এ কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল, শিক্ষাবিদ মাস্টার সাইফুর রহমান, ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারসের এঙিকিউটিভ কমিটির সদস্য ফারহানা মোস্তফা লিজা, মো. হুমায়ুন কবির এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে স্বাস্থ্য সহকারী মইনুল আহমদ আলী, মোহাম্মদ ইমন, চুমকি দাস, ঈশিতা দাস, ভবতোষ, স্বাস্থ্য পরিদর্শক শিবানী দাস এবং নাহিদ আক্তার চিকিৎসাসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।
আয়োজকরা জানান, বন্যা–পরবর্তী সময়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ইনার হুইল ক্লাব অব ব্লেজিং স্টারস চট্টগ্রাম ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।











