চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেল ৫টায় নগরীর ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ পাসপোর্ট অফিসের সম্মুখ সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানার আমীর ফারুকে আযম, হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী সবুজ, সদরঘাট থানার আমীর মুহাম্মদ আব্দুল গফুর, আকবরশাহ থানার আমীর আব্দুল হান্নান চৌধুরী, চট্টগ্রাম–১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সাবেক ছাত্রনেতা আবরার হোসাইন রিয়াদ, সাজেদা বেগম এবং নয়ন বেগম।
সভাপতির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, মনসুরাবাদের এই স্থানটি জুলাই আন্দোলনের স্মৃতিবিজড়িত একটি স্পট, যেখানে বহু মানুষ আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি বলেন, ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদাতের পাশাপাশি চট্টগ্রামে শহীদ ওয়াসিম, শান্ত ও ফারুক প্রাণ হারান। তিনি অভিযোগ করেন, সে সময় আন্দোলন দমনে ছাত্রলীগকে মাঠে নামানোর আহ্বান জানিয়ে সহিংসতার পরিবেশ সৃষ্টি করা হয়েছিল। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে প্রাণঘাতী গুলি চালিয়েছিল। নিহতদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গুলির চিহ্ন এ অভিযোগের প্রমাণ বহন করে এবং এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা প্রয়োজন। সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, সামপ্রতিক সময়ে বিভিন্ন দেশে তরুণদের নেতৃত্বে যে আন্দোলনের ধারা গড়ে উঠেছে, তার প্রভাব দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও দেখা যাচ্ছে। বক্তারা পুলিশ সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন খুলশি থানা আমীর আলমগীর ভুঁইয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ–সভাপতি মকবুল আহমদ, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ শাহজাহান এবং ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মুজিবুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।








