তাজকিয়া চট্টগ্রাম মহানগর নবগঠিত পর্ষদের অভিষেক, সাংগঠনিক কর্মশালা ও বিদায়ী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বিকাল ৪টায় নগরীর ২ নম্বর গেটস্থ তাজকিয়া কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. ইসতাকুর আনোয়ার রাহিবের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সহ–সভাপতি আয়মন রানা জিহাদ, বিশেষ অতিথি ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইরফান হাসান, মুহাম্মদ রুহুল্লাহ, মুহাম্মদ সানজিম সারোয়ার রাকিব, মুহাম্মদ শাহেদুল ইসলাম শাহেদ, সৈয়দ জিয়াউল করিম, নূর মোহাম্মদ। অনুষ্ঠানে নবগঠিত মহানগর পর্ষদের সদস্যদের আনুষ্ঠানিক অভিষেক সম্পন্ন করা হয়। একই সঙ্গে দক্ষ, সুশৃঙ্খল ও আদর্শবান নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে একটি সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী পর্ষদের সদস্যদের সংগঠনের প্রতি তাঁদের নিষ্ঠা, আন্তরিকতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নুরুল হাসনাত সৌরভ, শেখ মুবিনুর রহমান, নাদিম মাহমুদ, মো. জাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, ওমর ফারুক নাঈম, মোহাম্মদ নুরুল্লাহ, মোঃ বোরহান উদ্দীন, থেন থেন (অভি), ইকবাল হোসেন, সাদমান সাবিত শুভ, মোঃ হাসানুল করিম, নাইমুর জুবায়ের চৌধুরী, আহমেদ কামার উদ্দীন, ইয়াসিন হোসেন রেজভী, হাসিবুল হক তুষার, মো. আজিজ হোসেন, হাফেজ রবিউল ইসলাম আজাদসহ তাজকিয়া চট্টগ্রাম মহানগর শাখার সদস্য ও শুভাকাঙ্খিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।










