প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহেদুল ইসলামের দিকনির্দেশনা এবং বিভাগের প্রভাষক ডা. সৈয়দা মুনিরা দিলশাদ, মো. ফয়সাল আহমেদ তালুকদার, ডা. জেসমিন মুসা ও পাবলিক হেলথ বিভাগের ৯বম ব্যাচের শিক্ষার্থীদের আন্তরিক অনুপ্রেরণা, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এই কার্যক্রমে নেতৃত্ব দেন ব্যাচের ক্লাস রিপ্রেজেন্টেটিভ তাহেরা।
মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে ১০০টি উপহারসামগ্রীর প্যাকেট নিয়ে তৈমহনী এলাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী তাহেরা, নিজাম ও প্রবীরের অক্লান্ত প্রচেষ্টায় নানা প্রতিকূলতা অতিক্রম করে বন্যাকবলিত ১০০টি পরিবারের প্রতিটি ঘরে ঘরে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়। আগামী সপ্তাহে প্রিমিয়ার ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগ বন্যাদুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












