ইপিজেডে ১১ জুয়াড়ি গ্রেপ্তার

| বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

আজাদী প্রতিবেদন ম নগরের নিউমুরিং এলাকার মীরাপাড়া থেকে ১১ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে ইপিজেড থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে ধৃত জুয়াড়িদের কাছ থেকে ২ প্যাকেট তাস এবং নগদ ১৫ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়। ধৃতরা হচ্ছেননাছির আহমদ (৫৫), মো. আরিফুজ্জামান (৪২), মো. হেলাল উদ্দিন (৪৫), মো. সালাউদ্দিন (৩৯), মো. ইমতিয়াজ (২৯), মো. কামাল (২৮), মো. হাবীব (৩১), রতন মজুমদার (৫৫), আব্দুল খালেক (৪৭), মো. হাবিবুর রহমান (৩৯) ও আব্দুস সালাম (৫৫)। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইপিজেড থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই রাস্তার মাথা এলাকায় ফুলেল ফুড প্রোডাক্টাসকে দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সেনাবাহিনীর ৩ লাখ ২৮ হাজার টাকার অনুদান বিতরণ