ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে বিদায় সংবর্ধনা

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:২২ পূর্বাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তাহমিনা বেগমের বিদায় সংবর্ধনা গতকাল সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তেলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. আসাদুজ্জাদান নূর। বিদায়ী শিক্ষকের সম্মানে মানপত্র পাঠ করেন স্নাতক শ্রেণির শিক্ষার্থী চন্দ্রিকা রায়। শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী জিয়াউর রহমান জিহাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. মোরশেদুল আমীন। তিনি বলেন, মাতাপিতার পরেই শিক্ষকদের স্থান। শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনই একজন আদর্শ শিক্ষার্থীর অন্যতম বৈশিষ্ট্য। বিশেষ অতিথি ছিলেন, কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডা. মাহিদ বিন আমীন। বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মেজর (অব.) আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান। বক্তব্য দেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, শিক্ষক পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান মোহাং আবদুল জলিল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. শহীদুল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইলেক্ট্রো মার্ট এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে দুটি স্বীকৃতি পেয়েছে
পরবর্তী নিবন্ধউপকূলীয় জনগণের জানমাল রক্ষায় সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে