নজরুল বর্ষ (২০২৬–২০২৭) উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের আয়োজনে গতকাল সোমবার বিকাল টায় একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’। অনুষ্ঠানের শুরুতে জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ শুভেচ্ছা বক্তব্যে বর্ষা ও বাংলার প্রকৃতি নিয়ে নজরুলের সৃষ্টিকর্ম প্রসঙ্গে আলোচনা করেন। আবৃত্তি শিল্পী ফারুক তাহেরের সঞ্চলনায় সৃজিতা দে’র নজরুলের বর্ষার গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে একক গান পরিবেশন করে আনন্দী সেন, সমবেত সঙ্গীত পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি সঙ্গীত দল, দলীয় নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি নৃত্যদল। খবর প্রেস বিজ্ঞপ্তির।












