অভিবাসীর সংগ্রাম তুলে ধরল আনন্দধারা আর্টস

| মঙ্গলবার , ২১ জুলাই, ২০২৬ at ৭:১১ পূর্বাহ্ণ

নাটক, গান ও আবৃত্তিতে অভিবাসী মানুষের জীবনের সংকট, টানপোড়েন তুলে ধরল সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দধারা আর্টস’। ‘দেশান্তর’ শিরোনামের অনুষ্ঠানটি হয়েছে পূর্ব লন্ডনের ড্রাইভ মেথডিস্ট চার্চের মঞ্চে গত রোববার। খবর বিডিনিউজের।

কথাসাহিত্যিক অধ্যাপক শাহাদুজ্জামানের ভাবনা ও উপস্থাপনায় অভিবাসন, পরিচয় ও মানবতার চিরন্তন সম্পর্ককে কেন্দ্র করে আয়োজনটি নির্মিত হয়। আনন্দধারা আর্টসের পরিচালক ইমতিয়াজ আহমেদ অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা করেন। শুরুতে ছিল সূচনায় কবিতা পাঠ, গান ও নাচের সমন্বিত পরিবেশনা। শঙ্খ ঘোষ, জীবনানন্দ দাশ এবং সৈয়দ শামসুল হকের কবিতা ও কবিতা থেকে গান নিয়ে পর্বটি সাজানো হয়। অনুষ্ঠানের বেশিরভাগ গানের সুর ও সংগীতায়োজন করেন ইমতিয়াজ আহমেদ, এছাড়া একটির সুরকার ছিলেন শাহীন সরদার। আবৃত্তি করেন তানিশা চৌধুরী, সমর সাহা এবং জিয়াউর রহমান সাকলায়েন। অন্যদিকে ঈশিতা সাহা ও ইমতিয়াজ আহমেদের গানের ও মাটি সিদ্দিকীর নাচ অনুষ্ঠানকে করে অনন্য। এছাড়া আলোচক শাহাদুজ্জামানের বর্ণনায় অভিবাসী মানুষের অনুভূতি, সংগ্রাম ও স্বপ্ন জীবন্তভাবে ফুটে ওঠে।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফিরেছে বিশ্বজয়ী স্পেন
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমিতে ‘বর্ষায় নজরুল’