চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদের প্রবাসী বিষয়ক রাজনৈতিক সচিব এবং এজে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খানের পক্ষ থেকে গতকাল শনিবার পুর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজে খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইয়ুব খান, বেলাল খান সম্রাট, নিশান ফারুক, আসিফ সিকদার, মোরশেদ মেম্বার, মহিউদ্দীন ইসলাম সাগর, মো. এনাম, মিজান চৌধুরী প্রমুখ। বক্তারা ভবিষ্যতেও এজে খান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












