বাংলাদেশ মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS)-এর উদ্যোগে বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত

| রবিবার , ১৯ জুলাই, ২০২৬ at ১২:৪৭ অপরাহ্ণ

বাংলাদেশ মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS)-এর উদ্যোগে ১৮ জুলাই ২০২৬ তারিখে ইন্ডিয়ান ক্রিকেট এসোসিয়েশন মাঠ – সিন্গাপুর এ এক উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশি মেরিন পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, সুস্থ বিনোদন এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চারটি দল অংশগ্রহণ করে।

অংশগ্রহণকারী দলসমূহ:

* Johor Tiger
* Duranto Punggol
* Blazing Bukit Panjang
* Yew Tee Strikers

সারাদিনব্যাপী অনুষ্ঠিত প্রতিটি ম্যাচ ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য, দলীয় সমন্বয় এবং খেলোয়াড়সুলভ মনোভাব দর্শকদের মুগ্ধ করে।

টুর্নামেন্টের ফলাফল

চ্যাম্পিয়ন: Johor Tiger
রানার-আপ: Duranto Punggol
দ্বিতীয় রানার-আপ: Blazing Bukit Panjang
তৃতীয় রানার-আপ: Yew Tee Strikers

ম্যান অব দ্য ম্যাচ: মি. ইফতিখার হায়দার

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী সকল দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং তাদের হাতে ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS)-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রবাসী মেরিন পেশাজীবী, তাঁদের পরিবারবর্গ এবং অসংখ্য শুভানুধ্যায়ী। খেলাধুলার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও পারিবারিক মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

BMCS-এর পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বসবাসরত বাংলাদেশি মেরিন পেশাজীবীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হবে।

বাংলাদেশ মেরিন কমিউনিটি সিঙ্গাপুর (BMCS) এই টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য সকল স্পন্সর, স্বেচ্ছাসেবক, আয়োজক, অংশগ্রহণকারী খেলোয়াড়, আম্পায়ার, দর্শক এবং সহযোগীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সংগঠনটির সভাপতি ইন্জিনিয়ার শাখাওয়াত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধবাজালিয়াতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এমপি জসিমের আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু, আহত ৬