পটিয়ায় জুলাই শহীদ দিবস স্মরণে সভা

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই (বৃহস্পতিবার) পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ স্মরণ সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম. তোহা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক পীযুষ কান্তি পাল এবং সিনিয়র শিক্ষক শাহজাদী বিলকিস আকতার ও জুলাইযোদ্ধা ও সাবেক ছাত্রনেতা আবদুল বারেক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় স্মরণ সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র মাওলানা নুরুল আবচার। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকশিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবন্যার্তদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বন্যায় নিহত তিন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান