বদিউর রহমান চেয়ারম্যান ও সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি

| শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:৩১ পূর্বাহ্ণ

বদিউর রহমান আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সেলিম রহমান নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হন।

বদিউর রহমান আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। পেশাগত জীবনে তিনি দেশে ও বিদেশে বহু ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। এর আগেও বদিউর রহমান ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন। তাঁর নেতৃত্বে ধারাবাহিক সফলতার মাধ্যমে আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংক উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হয়। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেড এবং হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক। এছাড়া বিভিন্ন সমাজসেবামূলক প্রতিষ্ঠানের সাথেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথমবার চেয়ারম্যান হিসেবে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তখন আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। নির্বাহী কমিটির নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম রহমান চট্টগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা খলিলুর রহমান দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী কেডিএস গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে সেলিম রহমান কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ গ্রুপের কোম্পানিগুলোর মধ্যে রয়েছে কেডিএস গার্মেন্টস ডিভিশন, কেডিএস এঙেসরিজ ডিভিশন, কেডিএস টেঙটাইল ডিভিশন, কেডিএস স্টিল ডিভিশন, কেডিএস লজিস্টিক ডিভিশন, কেডিএস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট ডিভিশন। তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রথম সহসভাপতি। সেলিম রহমান এর আগে আলআরাফাহ্‌ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ২০২১ এবং ২০২৪ সালে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রীর সঙ্গে ঝগড়া করে ‘আছড়ে মারলেন’ কোলের শিশুকে, বাবা আটক
পরবর্তী নিবন্ধকমছে না সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয়