দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় আজ ১৬ জুলাই থেকে রেফারি লাইসেন্সিং পরীক্ষা এবং কাল ১৭ জুলাই কোচেস লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে ৬টা পর্যন্ত পার্বত্য কমপ্লেক্স অডিটোরিয়ামে এ পরীক্ষা চলবে। এছাড়া ১০ম ক্যাডেট,জুনিয়র,অনূর্ধ্ব–২১ বিভাগের কাতা ও কুমিতে প্রতিযোগিতা ১৮ জুলাই এবং ২য় অনূর্ধ্ব–১৪ সাউথ এশিয়া কারাতে কাপ প্রতিযোগিতা ১৯ জুলাই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ,ভারত,পাকিস্তান,নেপাল ভুটান এবং শ্রীলংকার খেলোয়াড়রা এতে অংশ নেবেন। ১৮ জুলাই সকাল ৯টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কারাতে ফেডাশেনের সভাপতি মো. শাহজাদা আলম। প্রেস বিজ্ঞপ্তি।











