ড্রেনের স্ল্যাব উঠিয়ে ড্রেন পরিষ্কার করার আবেদন

| মঙ্গলবার , ১৪ জুলাই, ২০২৬ at ৬:১৬ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন এর ৩৯নং ওয়ার্ডের ইউছুপ মালুম জামে মসজিদের দক্ষিণ দিকের ড্রেনটি তক্তারপুলের বড় ড্রেনের সাথে সংযুক্ত হয়েছে এবং নজু মুন্সী মসজিদের পূর্বদিকে যেই ড্রেনটি তক্তারপুলের বড় ড্রেনের সাথে সংযুক্ত হয়েছে একই সাথে ওসমান সওদাগরের বাড়ির ড্রেনটিও একই সাথে সংযুক্ত। কিছুদিন পূর্বেও এইসব ড্রেনগুলোউন্মুক্ত ছিল এবং মাঝে মাঝে সিটিকর্পোরেশনের সেবকগণ ড্রেন পরিষ্কার করেছে। কিন্তু এই সব ড্রেনের উপর স্ল্যাব দেওয়া হয়েছে কিছুদিন পূর্বে। স্ল্যাব দেওয়ার সময় যে সেন্টারিং ব্যবহৃত হয়েছিল, ঐ সেন্টারিং এর কাঠ বাঁশগুলো অপসারণ না করায় ড্‌্েরনের পানি যথাযথভাবে নিষ্কাশিত হচ্ছে না বিধায় অত্র এলাকায় রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে ও জমিয়ে থেকে মশা/মাছির উপদ্রব দেখা দিয়েছে।

তাই মাননীয়, মেয়র মহোদয়ের একমাসের নগর পরিষ্কার কার্যক্রমের আওতায় এই বিষয়টি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

মো. সালাহ উদ্দিন

অবসরপাপ্ত সরকারি কর্মকর্তা খাদ্য অধিদপ্তর। নিউমুরি, ইপিজেড, ওসমান সওদাগরের বাড়ি।

পূর্ববর্তী নিবন্ধপুলিনবিহারী সরকার : অজৈব রসায়নের গোড়াপত্তনকারী
পরবর্তী নিবন্ধআগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা