সিঙ্গাপুর, ১১জুলাই ২০২৬ – বাংলা সাহিত্যের দুই কালজয়ী মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম-এর জন্মজয়ন্তী উপলক্ষে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ১১ জুলাই, ২০২৬ নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি (NTU)-র অডিটোরিয়ামে।

অনুষ্ঠানে সিঙ্গাপুরস্থ বাংলাদেশি প্রবাসী, শিক্ষার্থী, স্থানীয় বাঙালি ও অবাংলাভাষী সংস্কৃতিপ্রেমীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বাংলা ভাষা ও সংস্কৃতির চেতনাকে প্রবাসে জাগ্রত রাখার প্রয়াসে এই অনুষ্ঠান ছিল এক উজ্জ্বল উদাহরণ।
সোসাইটির সভাপতি ইন্জিনিয়ার আলতাফ হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “রবীন্দ্রনাথ ও নজরুল শুধু দুই কবিই নন, তাঁরা আমাদের জাতীয় আত্মার প্রতীক। তাঁদের সাহিত্য, সংগীত ও চেতনা আমাদের ঐতিহ্য ও মানবতার পথপ্রদর্শক।”

অনুষ্ঠানে ছিল:
• সিঙ্গাপুরের প্রথিতযশা শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীত
• আবৃত্তি সংগঠন “কহন”-এর পরিবেশনায় কবিতার আবৃত্তি
• রবীন্দ্র ও নজরুল রচনার উপর ভিত্তি করে নৃত্য পরিবেশনা
• SBS-CFA (Center for Arts)-এর শিশু ও কিশোর অংশগ্রহণকারীদের মনোমুগ্ধকর পরিবেশনা
এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে বাংলা সংস্কৃতি ও সাহিত্যের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়।
অনুষ্ঠানটির পরিকল্পনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক তৌহিদা রহমান টিনা, মাযারুল আবেদীন কে সাথে নিয়ে, তার সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানটি আরো প্রানবন্ত হয়ে I











