কাপ্তাই উপজেলার বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার। তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং কর্ণফুলী ডিগ্রী কলেজের আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি আশ্রিত মানুষের সাথে কথা বলেন এবং তাঁদের খোঁজ খবর নেন। জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, টানা ভারী বর্ষনে রাঙ্গামাটি জেলার প্রায় প্রতিটি উপজেলার নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকার দুর্গত মানুষের পাশে থাকবে এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও তিনি জানান। তবে তিনি ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান। এসময় কাপ্তাই উপজেলা বিএনপির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।










