পুরুষ

নাঈম রবিন | রবিবার , ১২ জুলাই, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

পুরুষ

কর্ম তোমার গ্রহণযোগ্য, যদি হও বীরপুরুষ!

ধর্ম আবার কুরুক্ষেত্র, হও যদি কাপুরুষ।

রোদ্দুর কিংবা ভারী বর্ষণ মানে না তোমার মেলা,

হাড়ভাঙার গল্পের তুমিই ভিলেন

করে তোমায় অবহেলা।

তুমি জগতের এক অদ্ভুত জীব,

করছো প্রিয়কে আলোকিত প্রদীপ।

অঝোরে তোমার ঝরিয়েছ সর্বাঙ্গের ঘাম,

গোপনে তোমার চুকিয়েছ হাজার দাম।

বিধাতা তোমায় বানিয়েছে বলিয়ান,

দিয়েছে তোমায় কারার আহবান।

পুরুষ তুমি শত কষ্ট ডিঙিয়ে

পাড়ি দিতে পারো সমুদ্র,

পারবেনা ঠেকাতে বেড়াজাল ছাপিয়ে

সামাজিক শিকলে বাঁধা মন্ত্র।

পরিশেষে বলি এই পাষাণ কারায়

সঁপেছো তুমি মরীচিকার ভিড়ে,

বেঁধেছ তুমি শক্ত শিকলে তোমায়

ফুটিয়েছো হাসি আপন নীড়ে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল-নালা দ্রুত পরিষ্কার করা হোক
পরবর্তী নিবন্ধশিক্ষক সুরক্ষা আইন চাই