বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। প্রথমবারের মতো জিম্বাবুয়ের টি–টোয়েন্টি দলে ডাক পেয়েছেন নিয়ামুরি। ২০২৪ সালের ডিসেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে টেস্ট ও ওয়ানডে অভিষেক হয় তার। দেশের হয়ে ৫টি করে টেস্ট ও ওয়ানডে ম্যাচে যথাক্রমে– ১২টি ও ৫টি উইকেট শিকার করেছেন নিয়ামুরি। বুলাওয়ায়োতে টি–টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে– ১৫, ১৭ ও ১৯ জুলাই।
জিম্বাবুয়ে টি–টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাডান্ডে, টিনোটেন্ডা মাপোসা, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি, মিল্টন শুম্বা।










