শহুরে বৃষ্টি

শাহীন মাহমুদ | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

আমাদের শহুরে বৃষ্টি

কেমন যেন

শান্তির ছেয়ে অশান্তি

প্রেম বাড়েনা মনে

প্রেম বাড়ে অপ্রেমে।

ঘুম উড়ে নগর পিতার

উন্নয়ন বাইমবাইম খেলা

প্রেমিকার আতঙ্ক

আমাদের শহরে বৃষ্টি মানে

নালাখন্দে ডুবে মরা

বৃষ্টি আসে অপ্রেমে

বৃষ্টিগুলো কেমন যেন।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ের ঘাস
পরবর্তী নিবন্ধনিশীথ বর্ষার কাব্য