হৃদয়ের ঘাস

কুমকুম দত্ত | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪৮ পূর্বাহ্ণ

মন কাতর বৃষ্টির দিন রোদনে বর্ষার

আকাশ আকন্ঠে ডুবে যায় নীল

বিরহে কাতর হরিণী চর্যার।

যোজন যোজন দূর হৃদয়ের

ভালোবাসা গুচ্ছ গুচ্ছ মেঘ

চুমুকে নীলকন্ঠ ঝরে যায়

নিঃশেষ গরম কফির পেয়ালায় ;

ভিজে যায় হৃদয়ের ঘাস সমস্ত আকাশ

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে এখন ব্যবসা-বাণিজ্য বিনিয়োগের উপযুক্ত সময়
পরবর্তী নিবন্ধশহুরে বৃষ্টি