কোলকাতাস্থ দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সহ–সভানেত্রী ও আদ্যাপীঠ বালিকা আশ্রমের সম্পাদিকা দীপা দেবী ব্রহ্মচারিণী (৭২) গত ৮ জুলাই কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে সংসদ সংসদ্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, রাউজান আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা দক্ষিণেশ্বর আদ্যাপীঠের সাধারণ সম্পাদক কাম ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল, রাউজান আদ্যাপীঠের সভাপতি দিলীপ কুমার মজুমদার, ট্রাস্টি বোর্ডের সদস্য কাঞ্চন তালুকদার, বরুন মজুমদার, বিশ্বজিত চৌধুরী, অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস, আদ্যাপীঠ পরিবার, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাগীশিক কেন্দ্রীয় সংসদসহ বিভিন্ন মঠ–মন্দিরের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর চলে যাওয়া আধ্যাত্মিক ও সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। প্রেস বিজ্ঞপ্তি।












