গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা ও গুলিবর্ষণে এক শিশুসহ অন্তত ৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার অবরুদ্ধ এই অঞ্চলের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় আহত হয়েছে আরো বহু মানুষ। গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর বিডিনিউজের।
চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ গাজার খান ইউনিসের মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত আর দুটি শিশু আহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তারা সেখানে হামাসের এক যোদ্ধাকে লক্ষ্য করে এই হামলা চালায়।
এছাড়া গাজা শহরেরর পশ্চিমাংশে বাস্তুচ্যুত পরিবারগুলোর একটি তাঁবু শিবিরের কাছে ইসরায়েলের চালানো বিমান হামলায় একজন নিহত ও পাঁচজন আহত হয়।











