চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির (আইআইসিটি) বোর্ড অব গভর্নরস–এর ৪র্থ সভা গতকাল বুধবার চুয়েটের সিন্ডিকেট কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, অধ্যাপক ড. মুহাম্মদ ইব্রাহিম খান, গবেষণা ও সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. সজল চন্দ্র বনিক, অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক মোহাম্মদ আনোয়ারুল আজিম, ড. মো. মঞ্জুর উল হাসান, সহকারী অধ্যাপক ড. সুজন চন্দ্র রায় ও প্রভাষক রাবেয়া সাদিয়া। প্রেস বিজ্ঞপ্তি।









