ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সঙ্গে ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম মহানগর উত্তর, মহানগর দক্ষিণ এবং বিশ্ববিদ্যালয় শাখার যৌথ মতবিনিময় সভা গত ৫ জুলাই মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী ফ্রন্ট মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ স.উ.ম. আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম. মহিউল আলম চৌধুরী, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এম. নাসির উদ্দীন মাহমুদ, যুবসেনা কেন্দ্রীয় সহ সভাপতি বদরুল হুদা তারেক। উপস্থিত ছিলেন আবদুল্লাহ আল মামুন, মুনিরুল ইসলাম, গিয়াস উদ্দিন কাদেরী, বশির আহমদ চৌধুরী, আমির হোসেন লিটু, রাশেদুল ইসলাম, ইব্রাহিম খলিল, মাসুম বিল্লাহ চৌধুরী, ছাদেক হোসেন মানিক, আবু তৈয়ব চৌধুরী, নাছির দস্তগীর, নুর রায়হান চৌধুরী, ইয়ার আহমেদ জামশেদ, আলম রেজা, ওবাইদুল মোস্তফা রেজা, আরিফুল ইসলাম ইমন, মিজানুর রহমান, ফরহাদুল ইসলাম, এস.এম. আলী হোসাইন প্রমুখ। প্রধান অতিথি বলেন, বিচ্ছিন্নতার এই সময়ে সুন্নীয়তের আদর্শ প্রতিষ্ঠার ঐক্য গড়ে তুলতে সুদৃঢ় ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর বিকল্প নেই। তিনি বলেন, সু–সংগঠিত ঐক্যের মাধ্যমেই ইসলামের প্রকৃত শিক্ষা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












