একটি আদর্শ মৃত্যুর জন্য নির্মল পরিবেশ চাই

শিউলি বড়ুয়া | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

এক বিশুদ্ধ নির্মল পরিবেশ চাই। যেখানে থাকবে, অগ্নিস্নানে শান্তি। যেখানে জুড়াবে দিবারাত্রির দেহের ক্লান্তি।

যেখানে ঘুচাবে বড় বড় হাতের নিরাপত্তার লেনদেন। স্বস্তিতে শয়ান হবে মুক্ত আকাশেও।

এক বিশুদ্ধ নির্মল পরিবেশ চাই। হোক না কথার, হোক না দৃষ্টির, হোক না অনেকজন। তেঁতুল পাতার বাসযোগ্য সুজন।

এক বিশুদ্ধ নির্মল পরিবেশ চাই, শ্বাসের উঠানামার মসৃণ ধারা। যেখানে পিছুটান নেই,আকুতি নেইথাকবে শুধু আগমন প্রস্থানের এক পরিপক্ক ভালোবাসা।

পূর্ববর্তী নিবন্ধটাকার নোটে পিন : কার ক্ষতি, কার দায়?
পরবর্তী নিবন্ধসুশিক্ষা ও পারিবারিক মূল্যবোধ