আদর্শিক জীবন দর্শন

নীলরতন দাশগুপ্ত | মঙ্গলবার , ৭ জুলাই, ২০২৬ at ৬:০৮ পূর্বাহ্ণ

মৃত্যু পূজা বলতে আক্ষরিক অর্থে মৃত্যুর উপাসনা নয়, বরং মানব সভ্যতায় মৃত্যুকে উপলব্ধি করা। এটাই জীবনের অনিবার্য সত্য এবং আদর্শিক দার্শনিক অর্থবহ। জীবন ও মৃত্যু মুদ্রার এপিঠওপিঠ। জন্ম যেমন এক পরম বিস্ময়, মৃত্যু তেমন অনিবার্য সত্য। সৃষ্টির পর থেকে মানুষ মৃত্যুকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছে। কেউ ধ্বংস, কেউ সমাপ্তি, কেউ অনন্ত যাত্রার প্রবেশ দ্বার হিসেবে বেছে নিয়েছে। আবার কেউ নীরবে নিঃশব্দে পরম সত্য হিসেবে আনন্দে গ্রহণ করেছে। মৃত্যু পূজা একটি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি যা মূলত মানুষের সেই দার্শনিক উপলব্ধিকে নির্দেশ করে, যেখানে মৃত্যুকে ভয় না পেয়ে জীবনের পূর্ণতা হিসেবে মেনে নিয়েছে। মৃত্যু জীবনের শেষ নিঃশ্বাস নয়। বরং জীবনের সার্থকতা ও মহিমাকে উপলব্ধি করার একটি বিশাল জানালা। প্রাচীনকাল থেকেই মানুষ মৃত্যুর শক্তিকে অনুভব করেছে এবং তাকে সম্মান বা পূজার দৃষ্টিতে দেখেছে। মৃত্যু পূজা কোন অন্ধ বিশ্বাস বা ধ্বংসের আরাধনা নয়। বরং প্রকৃতির মহা শক্তিকে মেনে নেওয়ার একটি মানসিক প্রক্রিয়া এবং চলমান ধ্যান যা মানুষকে তার অহংকার চূর্ণ করে বিনয়ী হতে শেখায়। মৃত্যু তুমি জীবনের পরম বন্ধু, তুমি জীবনের অমৃতস্বরূপ।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া এক্সেস রোডে পাবলিক ট্রান্সপোর্ট চালু করা হোক
পরবর্তী নিবন্ধটাকার নোটে পিন : কার ক্ষতি, কার দায়?