রোটারি ক্লাব চিটাগং পোর্ট সিটির বর্ষ সমাপ্তি সভা

| রবিবার , ৫ জুলাই, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ২০২৫২০২৬ রোটারি বছরের বর্ষ সমাপ্তি সভা গত ২৮ জুন নগরীর সিএমপি অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট খন্দকার মোহাম্মদ এমাদাদুর রহমান ও সেক্রেটারি পিপি মোহাম্মদ আরমানের পরিচালনায় রোটারি ইনভোকেশন পড়েন পিপি জাহেদুল ইসলাম। এরপর ক্লাবের পক্ষ থেকে রোটা বর্ষের কর্মকাণ্ড তুলে ধরা হয়।

সভায় অতিথি ছিলেন রোটারি ফাউন্ডেশনের টেকনিক্যাল অ্যাডভাইজার পিপি মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, ডি৬৫ রিপসা টিমের পিপি মোহাম্মদ আজিজুল হক ও পিপি মোহাম্মদ ইব্রাহিম। বক্তব্য রাখেন পিপি ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান, পিপি ছাইফুল হুদা সিদ্দিকী, পিপি মোরশেদ আলম, পিপি সাজিদুল হক হাসান ও প্রেসিডেন্ট ইলেক্ট পলাশ বড়ুয়া, ফার্স্ট লেডি জোবাইদা বেগম, রোটারেক্ট ক্লাব অব চিটাগং লেক সিটি ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট বাপ্পি শাহনেওয়াজ। বিভিন্ন রোটারি ক্লাবের সভাপতি সভায় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনন্দময়ী কালী মন্দিরের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা