বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের তথ্য গবেষণা, প্রযুক্তি সম্পাদক ও ১২নং পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন খানের পিতা মুহাম্মদ এম আর খান গত বৃহস্পতিবারদ ভোর ৫ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, নাতী–নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের ১ম নামাজের জানাযা ঐদিন বাদে জোহর সরাইপাড়া ভেলুয়ার দিঘী জামে মসজিদে এবং ২য় জানাযা বিকাল ৩ টায় চৈতন্য গলি জানাযা শেষে ওখানেই দাফন করা হয়। তার ইন্তেকালে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান এম এ মতিন, মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইউনুছ তৈয়বী, সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।











