বাবার মৃত্যুর ছয় মাসের মাথায় মা কে হারালেন দৈনিক আজাদীর মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ হিজবুল্লাহ সোহেল। গতকাল শনিবার দুপুরে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সোহেলের মা আছমা খানম (৫৪)। তিনি গত ২৬ জুন রাতে ব্রেন স্ট্রোক করার পর তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় গত সোমবার তাকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শনিবার দুপুর ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। আছমা খানম আনোয়ারা উপজেলার মধ্যম বারখাইন ইউনিয়নের বাদামতল এলাকার বাসিন্দা প্রয়াত মাদ্রাসাশিক্ষক মাওলানা ইয়ার মোহাম্মদের স্ত্রী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল এশার নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সাংবাদিক সোহেলের মায়ের মৃত্যুতে সাংবাদিক এম নুরুল ইসলাম, জাহিদুল হক, সুমন শাহ, এনামুল হক নাবিদ, জাহিদ হৃদয়, নেজাম উদ্দীন, ফরহাদুল ইসলাম, ইকবাল বাহারসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।












