ইয়াওমুল আশুরা উপলক্ষে আহলে বাইতে রাসুল (দ.) স্মরণে পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (র.) ১ম চান্দ্রবার্ষিক ফাতেহা গত ২৭ জুন মাইজভাণ্ডার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে অনুষ্ঠিত হয়।
আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের মোন্তাজেম, গাউছে মাইজভাণ্ডারী কেন্দ্রীয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী (ম.)। মাহফিলে দরবারের পক্ষ হতে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহজাদা ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতী ইব্রাহীম ক্বাদেরী, মুফতী কাজী মুহাম্মদ সাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দীন, হাফেজ আনিসুজ্জামান আল ক্বাদেরী, শায়খ মুহাম্মদ সাইফুল আজম বাবর আজহারী, মাওলানা গিয়াস উদ্দীন তাহেরী, কাজী মুহাম্মদ শফিউল আজম আল ক্বাদেরী, মাওলানা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, মুফতী সাইয়েদ সাইফুল ইসলাম বারী, মাওলানা মুফতী মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী, সৈয়দ বশিরুল আলম। মাহফিলে শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম রুবাব মাইজভাণ্ডারী বলেন, সত্য ও ন্যায়ের জন্য আপসহীন সংগ্রামই আমাদের জন্য রেখে যাওয়া ইমাম হোসাইনের (রা.) পবিত্র উত্তরাধিকার।

আমির ভান্ডার দরবার : পটিয়াস্থ আমির ভান্ডার দরবার শরীফ প্রাঙ্গণে শাহাদাত এ কারবালা মাহফিল কমিটি আমির ভান্ডার দরবার শরীফের ব্যবস্থাপনায় আহলে বায়তে রাসুল(দ.)’র স্মরণে ১০ দিন ব্যাপী আন্তর্জাতিক শোহাদায়ে কারবালা মাহফিল ৭ম দিবস আল্লামা শাহসূফী মুহাম্মদ মেরাজুল আলম শাহ আমিরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান মেহমান ছিলেন ভারত পয়গাম্বর নগর আশরাফীয়া ফরিদিয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মুফতী ছৈয়দ ফয়জান আশরাফ জিলানী (মা.জি.আ.)। এসময় উপস্থিত ছিলেন আল্লামা শাহসুফি মুহাম্মদ ছৈয়্যদ মামুনুর রশিদ আমীরভান্ডারী, আল্লামা শাহসুফি মুহাম্মদ ছৈয়্যদ শামুন রশিদ শাহ আমীরভান্ডারী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ড. আল্লামা জাফর উল্লাহ (মা.জি.আ.)। দরবারের শাহজাদাগণের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা ছৈয়্যদ মুহাম্মদ মুরশেদুজ্জামান শাহ আমিরী, শাহজাদা ছৈয়্যদ আসাদুজ্জামান শাহ আমিরী, শাহজাদা ছৈয়্যদ আমির উদ্দীন শাহ আমিরী তানিম। বিশেষ বক্তা ছিলেন হাইদগাঁও মোজাহেরুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ, আল্লামা মুফতি ছৈয়দ আলাউদ্দীন আশরাফী, মাওলানা ক্বারী রুহুল আমিন সিদ্দিকী (মা.জি.আ.)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ খুরশেদুল আলম, মুহাম্মদ বদিউল আলম, শাহ আমিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলমসহ অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ, সাংবাদিক, বুদ্ধিজীবী, ভক্ত আশেকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শাহাদাতে কারবালা মাহফিলের ৭ম দিবস সমাপ্ত করা হয়।











