জিম্বাবুয়ে ক্রিকেট দলের বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টনি ওয়ালশ। গত ২৩ জুন বোর্ড সভায় বাংলাদেশের সাবেক বোলিং কোচ ওয়ালশকে নিয়োগের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। পহেলা জুলাই আনুষ্ঠানিকভাবে ওয়ালশের নিয়োগ চূড়ান্ত করে জেডসি। বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে জিম্বাবুয়ের বোলিং কোচের দায়িত্ব শুরু করবেন ওয়ালশ।











