জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে চবিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুলাই, ২০২৬ at ৫:২৫ পূর্বাহ্ণ

জুলাইআগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মরণে জুলাই মাসের প্রথম প্রহরে চবি ছাত্রদলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে শ্রদ্ধা নিবেদন করেন। কর্মসূচিতে চবি ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জুলাইআগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগ স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান।

পূর্ববর্তী নিবন্ধনোয়াপাড়া কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ঝুলন্ত মরদেহ উদ্ধার