ফটিকছড়িতে প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলা গঠনসংক্রান্ত বিষয়ে উচ্চ আদালতে বিচারাধীন রিট পিটিশনের নিষ্পত্তির আগে প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার সুয়াবিল চুরখাঁহাট বাজারে বৃহত্তর সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে সুয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বক্তারা রিট নিষ্পত্তির আগে উপজেলার অনুমোদন স্থগিতের দাবি জানান।
সুয়াবিল অধিকার সংরক্ষণ ফোরামের সংগঠক সুয়াবিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম শফিউল আলমের সভাপতিত্বে, ডা. এস এম ফরিদ ও যুবনেতা আমান উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ এস এম নুরুল হুদা, অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, রবিউল হোসেন তানজিম, সাবেক কাউন্সিলর গাজী আমান উল্লাহ, মিজানুল হক, মো. রাসেদুল আলম রাসু, জয়নাল আবেদীন জয়, সাইফুল ইসলাম তালুকদার, ওমর ফারুক মানিক, এস এম নঈম উদ্দীন, ডা. বেলাল, মো. ইরফান কাদের, আবু ছৈয়দ, শহিদুল ইসলাম, আরমান, ওমর ফারুক, মঞ্জুরুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











