ইসলামিক স্কলার আল্লামা সাইয়েদ সালমান হোসাইনী নদভীর ইন্তেকাল

| মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৫৪ পূর্বাহ্ণ

ইসলামিক স্কলার ও পণ্ডিত, দারুল উলুম নাদওয়াতুল ওলামা লক্ষ্‌েণৗর দাওয়াহ অনুষদের সাবেক ডিন, আওলাদে রাসূল (সা.) আল্লামা শায়খ সাইয়্যেদ সালমান হোসাইনী নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। গতকাল ফজরের নামাজের ঠিক আগ মুহূর্তে শায়খ সৈয়দ সালমান হুসাইন নদভী লক্ষ্‌েণৗর নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। সালমান হোসাইনী নদভীর ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করে এক বিবৃতি প্রদান করেছেন আল্লামা শায়খ সাইয়্যেদ সালমান হোসাইনী নদভীর ছাত্র রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.)

বিবৃতিতে রাহবারে বায়তুশ শরফ বলেন, উপমহাদেশে বর্তমানে যে ক’জন বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব বুদ্ধিবৃত্তিক অঙ্গনে ইসলামী দর্শন, ইতিহাস, সাহিত্য, শিক্ষাসাংস্কৃতির দিক থেকে এ অঞ্চলের কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন তাঁদের অন্যতম ছিলেন আল্লামা সাইয়েদ সালমান হোসাইনী নদভী। তিনি আরবি এবং উর্দুতে অসংখ্য পাণ্ডিত্যপূর্ণ রচনার লেখক। তাঁর লিখিত নির্ভরযোগ্য বেশ কয়েকটি আরবী কিতাব মদীনা ইউনিভার্সিটি ও মিশর আল আজহার ইউনিভার্সিটির মতো নামকরা প্রতিষ্ঠানে পাঠ্যবই। রাহবারে বায়তুশ শরফ বলেন, মুসলিম উম্মাহর অমূল্য সম্পদ আল্লামা সৈয়দ সালমান হোসাইনী নদভীর ইন্তেকালে মুসলিম উম্মাহর অপূরণীয় ক্ষতি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মের কাছে স্বর্ণালী যুগের চলচ্চিত্র প্রদর্শন করা নৈতিক দায়িত্ব
পরবর্তী নিবন্ধসচিবালয়ের ঊর্ধ্বতন বাছাই কমিটিতে সরওয়ার জামাল এমপি