প্যারেড ওয়াকার্স এসোসিয়েশনের সাধারণ সভা

| সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৪৪ পূর্বাহ্ণ

নগরীর চকবাজার প্যারেড ওয়াকার্স এসোসিয়েশনের বিশেষ সাধারণ সভা গত ২৭ জুন একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন লায়ন শওকত হাসান খান। সভায় উপস্থিত সদস্যবৃন্দের সাথে আলোচনা করে দশ সদস্যের পরিচালনা পরিষদ, দুই সদস্যের পৃষ্ঠপোষক পরিষদ এবং দশ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পরিচালনা পরিষদের সভাপতি হলেন লায়ন মো. নূরুল আবছার, সহসভাপতি মো. নুরনবী পাটোয়ারী, সেক্রেটারি মো. আবু তালেব চৌধুরী, ট্রেজারার মো. মোকার্‌রম হোসাইন, অ্যাসিসটেন্ট ট্রেজারার মো. তারেক শাহ, সাংগঠনিক সম্পাদক মো. খোরশেদুল আলম ফিরোজ, সমাজকল্যাণ সম্পাদক মো. আবদুর রহিম, প্রচার সম্পাদক মো. মাঈনুদ্দীন, ক্রীড়া সম্পাদক কাজী ইফতেখার রুবেল ও শরীর চর্চা সম্পাদক পীযুষ কান্তি দাশ। পৃষ্ঠপোষক পরিষদের প্রধান পৃষ্ঠপোষক হলেন লায়ন মো. শওকত হাসান খান, পৃষ্ঠপোষক মো. হাশমত আলী চৌধুরী মাসুদ। উপদেষ্টা হলেন মো. আবুল হোসেন, এসএম কামাল উদ্দিন চৌধুরী, আনোয়ারুল ইয়াহিয়া, অ্যাডভোকেট মো. নাছির উদ্দিন, মো. ফজলুল বারী, মো. নূরুল হক, ইঞ্জিনিয়ার মো. নূরুল আলম, মো. শামীম ইউসুফ, মো. ইসমাইল হোসাইন বাবলু ও মো. সাইফুল ইসলাম সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলবায়ু ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে সবুজায়নের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধপিসিআইইউতে অনুষ্ঠিত প্রজেক্ট ফেয়ার ও বিজনেস আইডিয়া কনটেস্ট