কবিতা নিভৃতের আয়নায় দেখা যায় চুপচাপ ঝরে পড়ে অঝর শব্দমালা

প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:২৩ পূর্বাহ্ণ

কবিতা নিভৃতের আয়নায় দেখা যায়, চুপচাপ ঝরে পড়ে অঝর শব্দমালা। যেখানে আনন্দ ও স্বপ্নের মধ্যে শিল্প নির্মিত হয়।’ ছোট কাগজ উপসর্গ, ভাটিয়াল এবং সবুজের জয়যাত্রার যৌথ উদ্যোগে গত ২৬ জুন থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রামের গ্যালারি মিলনায়তনে অনুষ্ঠিত হলো কবি গোষ্ঠবিহারী সাহা রচিত ‘নির্বাচিত কবিতা’ গ্রন্থের প্রকাশনা ও পাঠ পর্যালোচনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

বক্তারা আরো বলেন, হৃদয়বৃত্তির কাছ থেকে যে কবিতা আমরা পাই, তাই জীবন। জীবনের মায়ায় জড়িয়ে থাকে আমাদের সময় ও অভিজ্ঞতার স্মৃতিময় পাঠ।কবি ও আদিবাসী চিন্তক হাফিজ রশিদ খানের সভাপতিত্বে অতিথি আলোচক ছিলেন মীরসরাই সরকার হাট এন আর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ, চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শাহাব উদ্দিন নীপু, ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সভাপতি দেবাশিস রুদ্র, কবি, সম্পাদক ও খড়িমাটির প্রকাশক মনিরুল মনির। প্রতিক্রিয়া ব্যক্ত করেন কবি ও শিক্ষক গোষ্ঠবিহারী সাহা। জুহি সেনগুপ্তার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বরণ করে নেন দেবব্রত সেন, কমল দেববর্মন, বিশ্বজিত চক্রবর্তী, নুরুল করিম, আলমগীর মাসুদ, হৈমন্তী বড়ুয়া অর্থী এবং বিলাসপতি বড়ুয়া এবং সেঁজুতি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেনশিশুসাহিত্যিক জিন্নাহ চৌধুরী নুরুল করিম, ওবায়েদ মজুমদার, মারুফা আক্তার। আবৃত্তি করেন সুজয় দে ও শিমুল ভৌমিক। গ্রন্থ ও লেখক পরিচিতি পাঠ করেন জুহি সেনগুপ্তা। কবি গোষ্ঠবিহারী সাহাকে সম্মাননা স্মারক প্রদান করেন হৈমন্তী বড়ুয়া অর্থী। স্বাগত বক্তব্য দেন, প্রকাশক আলমগীর মাসুদ। সঙ্গীত পরিবেশন করেন চিত্রশিল্পী কিংশুক দাশ চৌধুরী। অতিথি এবং কবি গোষ্ঠবিহারী সাহার হাতে শুভে”ছা উপহার তুলে দেন প্রকাশক আলমগীর মাসুদ। খড়িমাটির পক্ষ থেকে কবি মনিরুল মনির বই উপহার দেন কবি গোষ্ঠবিহারী সাহাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমার অঙ্গীকার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বার্ষিক সাধারণ সভা