মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের প্রতিবাদী মিছিল

| রবিবার , ২৮ জুন, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

অপপ্রচার, শিষ্টাচারবহির্ভূত আচরণ ও দেশবিরোধী ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল গত শুক্রবার অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহিন হায়াত বলেন, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত আচরণ করে গণমানুষের সরাসরি ভোটে নির্বাচিত বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলতে যে অপচেষ্টা চলছে এবং দেশের বাহিরে থেকে পতিত পলাতক নির্লজ্জ বেহায়ারা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে দেয়াল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় সোচ্চার থাকবে। এসময় আরো বক্তব্য রাখেন মো: টিটু, নেওয়াজ খাঁন, আইয়ুব খাঁন, মো: রাশেদ, রাসুদ রানা, ইউসুফ মজুমদার জুয়েল, সজীব, মো: সাব্বির, মো: জেবিন,অনিক খাঁন, মামুনুল ইসলাম সানি, নাজিম উদ্দিন, মিজানুর রহমানসহ সাবেক ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম
পরবর্তী নিবন্ধসন্দীপনার প্রস্তুতি সভা